1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আইফোন কেনার নেশায় দেড় বছরের সন্তান বিক্রি করলেন বাবা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

আইফোন কেনার নেশায় দেড় বছরের সন্তান বিক্রি করলেন বাবা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৫ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি
সোমবার (৩১ আগস্ট), ২০২৬ | সন্ধ্যা ৬টা ১৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার নেশায় দেড় বছরের নিজের সন্তানকে ১ লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মো. মারুফ মুন্সি (২৫) ওই টাকা দিয়ে একটি আইফোন ১৩ প্রো ম্যাক্স কিনেছেন। ঘটনার পর পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার দাদা-দাদির জিম্মায় দিয়েছে এবং অভিযুক্ত বাবাকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে। অভিযুক্ত মারুফ ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি। শনিবার (২৯ আগস্ট) সকালে মারুফ তার মা মাহফুজা বেগমের কাছ থেকে ছেলে মুসাকে ‘ঘুরতে নিয়ে যাওয়ার’ কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরিবারের লোকজন জানতে পারেন, মারুফ তার ছেলে মুসাকে আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে ১ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন। বিক্রির টাকা দিয়ে তিনি একটি আইফোন কিনেছেন। এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মারুফ জানান, তিনি আইফোন-১৩ প্রো-ম্যাক্স মডেলের ব্যবহৃত ফোনটি একই এলাকার ইমরান নামের এক যুবকের কাছ থেকে ৫৫ হাজার টাকায় কিনেছেন। ফোন কেনার পর অবশিষ্ট ৪৫ হাজার টাকা তিনি নিজের দেনা পরিশোধসহ অন্যান্য কাজে খরচ করেছেন। সন্তান বিক্রির পরও তার মধ্যে কোনো অনুতাপ দেখা যায়নি, বরং নতুন ফোন নিয়ে তাকে এলাকায় স্বাচ্ছন্দ্যে ঘুরতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় মারুফ মুন্সিকে আটক করে। পরে রাত ১০টার দিকে শিশু মুসাকে উদ্ধার করে তার দাদা-দাদির জিম্মায় দেওয়া হয়।

শিশুটির সুরক্ষা ও আর্থিক সহায়তা

এ ঘটনার পর শিশুটির ভবিষ্যৎ সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে এসেছেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান। তিনি শিশু মুসার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া ও প্রয়োজনীয় আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar