1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সেলফী পরিবহনের বেপরোয়া চালনা: ডিসির কাছে স্মারকলিপি, রুট পারমিট বাতিলের দাবি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সেলফী পরিবহনের বেপরোয়া চালনা: ডিসির কাছে স্মারকলিপি, রুট পারমিট বাতিলের দাবি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ জন খবরটি পড়েছেন

আতিকুর রহমান আশিক, মানিকগঞ্জ প্রতিনিধি
বুধবার (২ সেপ্টেম্বর), রাত ৭টা ৩৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানো এবং যাত্রী নিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে মানিকগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে মহাসড়কে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহনটির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফী পরিবহনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের অভিযোগ রয়েছে। এতে সাধারণ যাত্রী ও সড়ক ব্যবহারকারীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্মারকলিপিদাতারা পরিবহনটির গত কয়েক বছরের দুর্ঘটনার রেকর্ড, গাড়ির ফিটনেস, রুট পারমিট এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স ও প্রশিক্ষণের বিষয়টি তদন্তের দাবি জানান।

সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন বলেন, “তদন্তে কোনো ধরনের অনিয়ম, বেপরোয়া গাড়ি চালানো কিংবা ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল রাখার দাবি জানান স্মারকলিপিদাতারা।

স্মারকলিপিতে ঢাকা-আরিচা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের নিয়মিত নজরদারি এবং অভিযান জোরদারের আহ্বান জানানো হয়। এছাড়া সেলফী পরিবহনের প্রকৃত কতটি গাড়ির রুট পারমিট রয়েছে এবং অনুমোদনের বাইরে কতটি গাড়ি মহাসড়কে চলাচল করছে, তা নিরূপণে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে খন্দকার তুহিন হোসেন ছাড়াও সংগঠনের সদস্য পীযূষ ফাইটার, মো. চঞ্চল, রুবেল হোসেন ও সাকিব আল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar