মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট প্রতিনিধি
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৯টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অভিযান চালিয়ে ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ বৃহস্পতিবার বিকেলে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও র্যাব জানায়, গত মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার সুন্দরবন হরিণটানা সংলগ্ন শ্যাওলা নদীর তীরবর্তী ‘গড়াইল বাগান’ এলাকায় অভিযান চালায় র্যাব-৬-এর একটি বিশেষ দল। অভিযানে বনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি শর্টগান, চারটি দেশীয় তৈরি পাইপগান এবং বেশ কয়েকটি পুরোনো ওয়ান শুটারগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাপদার।
র্যাব-৬ জানায়, সুন্দরবন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জলদস্যু ও অপরাধীদের অপতৎপরতা দমন করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে অস্ত্রগুলো শরণখোলা থানায় জমা দেওয়া হয়েছে।