1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের গহীন অরণ্যে অভিযান: তিন বস্তা থেকে ৩৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুন্দরবনের গহীন অরণ্যে অভিযান: তিন বস্তা থেকে ৩৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনের হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শ্যাওলা নদীর তীরসংলগ্ন গড়াইল বাগানে এ অভিযান পরিচালনা করা হয় এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে সুন্দরবনের ওই এলাকায় টহল দেওয়ার সময় গোপন সূত্রে অস্ত্র পড়ে থাকার খবর পাওয়া যায়। খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে মোট ৩৩টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুটি বিদেশি শর্টগান, চারটি দেশীয় পাইপগান এবং পুরোনো দেশীয় ওয়ান শুটারগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে। তবে এত বিপুল পরিমাণ অস্ত্র সুন্দরবনের ওই নির্জন এলাকায় কারা রেখেছিল, তা এখনো স্পষ্ট নয়। উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাপদার অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রগুলো শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar