প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বুধবার (৫ আগস্ট ২০২৬)
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে দুই হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট ২০২৬) ভোরে মোল্লাহাট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে একটি যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালিয়ে এই চালান উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে আসা রয়েল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ২৫ বস্তা পলিথিন পাওয়া যায়, যার ওজন প্রায় দুই হাজার কেজি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার পাইকগাছা থানার গদাইপুর গ্রামের সালাউদ্দিন সরদার মুনা (৩১) এবং মোংলা থানার শেলাবুনিয়া গ্রামের মো. শিপন হোসেন (১৮)।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ পলিথিন সরবরাহ করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে এই চক্রের সাথে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে।
এ ঘটনায় মোল্লাহাট থানায় পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ (সংশোধিত)-এর ১৫(১) ধারায় মামলা নম্বর-৬ দায়ের করা হয়েছে।