1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় দুই সার ব্যবসায়ী ও ভটবটি চালককে  ৪৫ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ

বাঘারপাড়ায় দুই সার ব্যবসায়ী ও ভটবটি চালককে  ৪৫ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর)  প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় ভটবটিতে করে এক বাজার থেকে অন্য বাজারে সার সরিয়ে নেওয়ার অভিযোগে দুই সার ব্যবসায়ী ও ভটবটি চালককে  ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দশপাখিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ধলগ্রাম বাজারের সার ব্যবসায়ী সাহেব কুন্ডু ৩৮ বস্তা সার ইঞ্জিনচালিত ভ্টবটিতে করে নারিকেলবাড়িয়া বাজারের সার ব্যবসায়ী উজ্জ্বল সাহার ঘরে পাঠানোর জন্য নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি দশপাখিয়া গ্রাযমের ভেতরে পৌঁছালে স্থানীয় লোকজন সেটি আটক করেন।যুু পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ইউএনও ভূপালী সরকার ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন।

অভিযানের সময় ৩৮ বস্তা সার জব্দ করা হয়।  এর মধ্যে ডিএপি সার ২৩ বস্তা এবং টিএসপি সার ১৫ বস্তা ছিল বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় সার ব্যবসায়ী উজ্জ্বল সাহাকে ১৫ হাজার টাকা,  ভটবটি চালক আগড়া গ্রামের তানভীর  ও সাহেব কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সার মজুত, পরিবহন বা বিক্রির ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar