1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শাহজালাল বিমানবন্দরে ১৩.৯২ কেজি স্বর্ণ জব্দ, আটক ১ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ

শাহজালাল বিমানবন্দরে ১৩.৯২ কেজি স্বর্ণ জব্দ, আটক ১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (৫ সেপ্টেম্বর), দুপুর ২টা ১৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১৩.৯২ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে আটক করা হয়েছে।

কাস্টমস হাউস, ঢাকার তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ও প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে বিশেষ তল্লাশি চালান। বিমানটি পরিষ্কার শেষে নিচে নামার সময় সিকিউরিটি গার্ড নূর ইসলামের সহায়তায় তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোহেল গাজীর পরিহিত বেল্টের ভেতর কৌশলে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৩.৯২ কেজি।

চোরাচালান প্রতিরোধ ও পরবর্তী পদক্ষেপ

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা ওই ফ্লাইটের মাধ্যমে কৌশলে অবৈধভাবে স্বর্ণগুলো দেশে আনা হয়। পরবর্তীতে এগুলো বিমানবন্দরের সীমানার বাইরে পাচারের পরিকল্পনা ছিল।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় কাস্টমস হাউস ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার তৎপরতায় বড় ধরনের স্বর্ণ চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়েছে। জব্দ করা স্বর্ণগুলো নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar