1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় চলন্ত সিএনজি থেকে ফেলে যাওয়া অজ্ঞাত যুবক উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

লোহাগাড়ায় চলন্ত সিএনজি থেকে ফেলে যাওয়া অজ্ঞাত যুবক উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া প্রতিনিধি
বুধবার (১৬ সেপ্টেম্বর), দুপুর ৩টা ৪১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ফেলে দেওয়া এক অজ্ঞাত যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে একটি চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ওই যুবককে সেভেনস্টার শপিং কমপ্লেক্সের সামনে ফেলে রেখে দ্রুত চলে যায় কয়েকজন ব্যক্তি। স্থানীয়দের ধারণা, তারা সংঘবদ্ধ মলমপার্টির সদস্য হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক আমিরাবাদ এলাকা থেকে পদুয়া অথবা কেরানীহাটের উদ্দেশ্যে সিএনজিতে যাত্রা করেছিলেন। পথে তিনি প্রতারণার শিকার হয়ে অচেতন হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। তার কাছে কোনো পরিচয়পত্র বা মোবাইল ফোন পাওয়া যায়নি।

উদ্ধারকারী স্থানীয়রা জানান, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরিবারের সদস্য বা স্বজনদের কাছে খবর পৌঁছে দিতে তারা সবার সহযোগিতা কামনা করেছেন। কেউ তাকে চিনে থাকলে দ্রুত স্বজনদের বিষয়টি জানানোর অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar