1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চট্টগ্রাম বিমানবন্দরে ৫৩৪ গ্রাম স্বর্ণসহ আটক ১ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৩৪ গ্রাম স্বর্ণসহ আটক ১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শুক্রবার (১৮ সেপ্টেম্বর), রাত ৯টা ১৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে সালাম এয়ারের একটি ফ্লাইটে আসা মোহাম্মদ হাসান মুরাদ (৩৭) নামের ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।

বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কাস্টমস হলের স্ক্যানিং কার্যক্রম শেষে বের হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দর ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে যাত্রীর ব্যাগেজের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। আটক মোহাম্মদ হাসান মুরাদ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের আবু আহমেদের ছেলে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্বর্ণগুলো ব্যাগেজের ভেতরে এমন কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল যা স্ক্যানিংয়ে বিভ্রান্তি তৈরি করে। তবে গোয়েন্দা সদস্যদের তৎপরতায় শেষ পর্যন্ত স্বর্ণের চালানটি ধরা পড়ে। বর্তমানে উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “বৈদেশিক মুদ্রা পাচার রোধ এবং স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থাগুলো, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত নজরদারি অব্যাহত রয়েছে। যাত্রীদের সন্দেহজনক গতিবিধি ও ব্যাগেজের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar