1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধাকে গলা/কাটা অবস্থায় উ/দ্ধা/র, ঢাকায় স্থানান্তর - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধাকে গলা/কাটা অবস্থায় উ/দ্ধা/র, ঢাকায় স্থানান্তর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

আতিকুর রহমান আশিক, মানিকগঞ্জ প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দাশড়া এলাকায় ননীবালা চক্রবর্তী (৯০) নামে এক বৃদ্ধাকে গলা/কাটা অবস্থায় উদ্ধা/র করা হয়েছে।

গুরুতর আ/হত অবস্থায় তাকে প্রথমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে তার অবস্থা আশ/ঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পূর্ব দাশড়া এলাকার নিজ বাড়িতে ননীবালা চক্রবর্তীকে গলা/কাটা অবস্থায় দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি আশপাশের লোকজন ও বৃদ্ধার ছেলেদের খবর দেন। খবর পেয়ে তার ছেলে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ননীবালা চক্রবর্তী প্রয়াত দেবেশ চক্রবর্তীর স্ত্রী এবং পূর্ব দাশড়া এলাকার দিজেন চক্রবর্তীর মা। দিজেন চক্রবর্তী একটি এনজিওতে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ননীবালা চক্রবর্তী বাড়িতে একাই থাকতেন। তার ছেলেরা একই ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করেন।

পরিবারের দাবি, ঘটনার আগে বৃদ্ধার শরীরে কিছু স্বর্ণের অলংকার ছিল। তবে ঘটনার পর সেগুলো আর দেখা যায়নি বলে জানান তার ছেলের স্ত্রী।
বিষয়টি তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি খতিয়ে দেখে।

তবে কীভাবে ননীবালা চক্রবর্তী গলাকাটা অবস্থায় আহত হয়েছেন, কিংবা এর পেছনে কোনো অপরাধের ঘটনা রয়েছে কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় এলাকায় উদ্বে/গ ও আত/ঙ্কের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar