মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
বুধবার (২৩ সেপ্টেম্বর), সন্ধ্যা ৭টা ১৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অপরাধের রহস্য উদঘাটন, তথ্য-প্রমাণ বিশ্লেষণ ও মাঠপর্যায়ে দ্রুত তদন্ত পরিচালনায় বিশেষ দক্ষতার পরিচয় দিয়ে আলোচনায় এসেছেন পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বেনু রায় পিপিএম। সাম্প্রতিক শিশু কলি হত্যাসহ জেলার বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও অপরাধমূলক ঘটনার রহস্য উন্মোচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তদন্তের প্রতিটি ধাপে ঘটনাস্থল পরিদর্শন, তথ্য-প্রমাণ সংগ্রহ, প্রত্যক্ষ ও পরোক্ষ তথ্য যাচাই এবং আসামীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার নেপথ্যের তথ্য বের করার ক্ষেত্রে এসআই বেনু রায়ের সক্রিয়তা রয়েছে। পাবনা ও ঈশ্বরদীসহ জেলার বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও জোড়া হত্যা মামলার রহস্য উদঘাটনেও তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন।
সাম্প্রতিক শিশু কলি হত্যা মামলার তদন্তেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার রহস্য উন্মোচনে তিনি ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করছেন।
মাদকবিরোধী অভিযানেও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন এই পুলিশ কর্মকর্তা। অপরাধীদের শনাক্তকরণ, তথ্য সংগ্রহ এবং অভিযান পরিচালনায় তাঁর তৎপরতা ডিবির নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল করছে বলে সংশ্লিষ্টরা জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন তদন্ত কর্মকর্তা হিসেবে অপরাধের ধরন বিশ্লেষণ ও দ্রুত তদন্ত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।