1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারিয়ার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার ২২ অক্টোবর সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর মেঘনার তীরবর্তী স্থান ফকিরদিয়া গ্রামে থেকে  ফারিয়ার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।

ফারিয়া( ১২) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠাল কান্দি গ্রামের সাখাওয়াত হোসেন মেয়ে। কাঁঠাল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল  ফারিয়া।

পরিবার ও স্থানীয় সুত্রে জানাযায়, গত মঙ্গলবার ২০ অক্টোবর দুপুরে তার চাচাতো বোনদের সাথে করে বাড়ির  পাশ্ববর্তী মেঘনা নদীতে গোসল করতে যায়, গোসলের একপর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যেতে দেখে তার সঙ্গে গোসল করতে যাওয়া সাথীরা। বয়সে ছোট হওয়ায় ফারিয়ার সাথে থাকা শিশুরা কোন সহযোগিতা করতে না পেরে স্থানীয়দের এবং বাড়িতে খবর দেয়।
তাৎক্ষণিক ভাবে অনেক খোঁজাখোঁজি করে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে বুধবার ডুবুরি ও ফায়ার সার্ভিসের লোকজনের মাধ্যমে অনেক চেষ্টা করে ও খুঁজেও পাওয়া যায়নি।
আজ সকালে তার মরদেহ মেঘনা নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে  চলছে শোকের মাতম, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar