1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে শ্যামনগরে ২য় দিনের মানববন্ধন কর্মসূচি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক কয়েকজন তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার কুষ্টিয়ায় ৬ হত্যা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে শ্যামনগরে ২য় দিনের মানববন্ধন কর্মসূচি পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লোহাগাড়া ভূমি অফিসে অর্থ দাবির অভিযোগ, ইউএনওর সঙ্গে বিএনপি নেতার বাগ্‌বিতণ্ডা ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী

সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে শ্যামনগরে ২য় দিনের মানববন্ধন কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের বনদস্যু নির্মূল ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সমাজ, জেলে বাউয়ালি ও সুন্দরবন উপকূলীয় এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার ইবতেদায়ী মাদ্রাসা মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবন নির্ভর হাজার হাজার জেলে, বাওয়ালি ও স্থানীয় মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে জেলেরা, নদী বাঁচাও, বন বাঁচাও, বনদস্যুদের রুখে দাও, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করো, করতে হবে, সুন্দরবন থেকে জলদস্যুদের হটাও, শান্তিতে বাঁচাও, সুন্দরবন বাঁচলে দেশ বাঁচবে, ডাকাতদের দৌরাত্ব রুখতে হবে, বনজীবিদের জীবনের নিরাপত্তা চাই লেখা বিভিন প্লে কার্ড হাতে বনদস্যু নির্মূলের দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহবায়ক ও বনজীবী ফরমের সভাপতি সালাউদ্দিন লিটন, চেয়ারম্যান পদ প্রার্থী মাস্টার আব্দুর রহিম, কামরুল ইসলাম বাবলু, ইয়াসিন আরাফাত, মহিলা মেম্বার ফরিদা পারভীন, পারুল আক্তার, সমাজকর্মী আশিকুর রহমান, জেলেদের পক্ষে ইকবাল হোসেন মন্টু, কবিরুল ইসলাম, রফিকুল ইসলাম, মাস্টার আবু তালেব প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তাদের দাবি, স্যালেন্ডারের নাটক বন্ধ করে প্রকাশ্যে দস্যুদের শাস্তি দিতে হবে। দরকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে এক হয়ে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও যারা এলাকায় বসে ডাকাতদের সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

বনবিভাগের উদ্দেশ্য বক্তৃতারা বলেন, আপনারা ড্রোন দিয়ে জেলে ধরতে পারেন, কিন্তু ডাকাত ধরতে পারেন না। আমরা যারা কর দিয়ে বন করি আমাদের নিরাপত্তা দিতে পারেন না। এছাড়াও, জেলেদের দাবি মানা না হলে, গণ অনশনের ডাক দেওয়ার ঘোষনা দেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar