1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ ডিএনসির হাতে আটক দুর্গাপুরের মাদক কারবারি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমের বীজের পুষ্টিগুণ ও সম্ভাব্য উপকারিতা নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে সভা অনুষ্ঠিত বিশ লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ ডিএনসির হাতে আটক দুর্গাপুরের মাদক কারবারি স্বর্ণের ভাগ নিয়ে দ্বন্দ্ব: ২০ লাখ টাকায় যুবদল নেতা শাকেরকে খুন প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর মৃত্যুকে আলিঙ্গণ করলেন তারা, আর্তনাদে কাতর পরিবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়: বিশ্বনেতাদের মিশ্র প্রতিক্রিয়া নাসিরনগরে মাহি হত্যা মামলার আসামি গ্রেফতার ও ন্যায় বিচারের বাদীতে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাবের নেতৃত্বে সৈকত ও শাহীন যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বিশ লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ ডিএনসির হাতে আটক দুর্গাপুরের মাদক কারবারি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিশ লক্ষাধিক টাকার ৪৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (৪ নভেম্বর) সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আল আমিন (৩৩)। সে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মনির উদ্দিনের ছেলে।

বুধবার দুপুর আড়াইটার দিকে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পশ্চিম তালদিঘী গ্রামের লাল মিয়ার চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে আল আমিনকে আটক করা হয়।

এই অভিযানে ওই মাদক কারবারির কাছ থেকে ১০টি প্লাস্টিকের ব্যাগে রাখা ৪৯২ বোতল ভারতীয় তৈরি ‘ফেয়ারডিল নিউ’ সিরাপ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৪৯ হাজার ২০০ মিলিলিটার বা ৪৯ দশমিক ২ লিটার সিরাপ রয়েছে।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১৭-৭৭৯১ নম্বরের একটি টাটা এসিই মিনি পিকআপ, দুটি চাবি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জব্দ করা মাদকের বাজারমূল্য ২০ লাখ ৭৮ হাজার টাকা। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে ময়মনসিংহের তারাকান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar