নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০২৬, সকাল ৮টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে দুর্বৃত্তরা এই হামলা চালায়, এতে ওই নেত্রীর বাবা-মাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন।
ঘটনার রাতে নুসরাত তাবাসসুম জ্যোতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, এভাবে হামলা চালিয়ে তার কণ্ঠ রোধ করা সম্ভব নয়। তিনি আগুনের পথ মাড়িয়ে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, হামলাটি মূলত গবাদিপশু রাখার একটি ঘরে চালানো হয়। স্থানীয় প্রতিবেশীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রুমের ভেতর থাকা গবাদিপশুগুলোকে নিরাপদে উদ্ধার করেন।