1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ১০, পাল্টা অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ ৪৬ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন রোনালদিনহো দৌলতপুরে মহিলা এমপি ও এনসিপি নেত্রীর পরিত্যক্তপৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারি পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ১০, পাল্টা অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আলোচিত মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড নরসিংদীতে শিক্ষার্থীদের জন্য নতুন স্কুলঘর নির্মাণ করে দিলেন ইউএনও মাসুদ রানা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মো. জিয়াউদ্দিন সিকদার বাঘারপাড়ায় চিত্রা নদীর পাড় কেটে মাটি বিক্রি, জরিমানা ৫০ হাজার টাকা

পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ১০, পাল্টা অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৪ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, সকাল ৮টা ৩২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) কোহাটে অবৈধ স্বর্ণ উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে অভিযান শেষে ফেরার পথে পুলিশের ওপর সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পাল্টা অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে খাইবার পাখতুনখোয়া পুলিশ।

পুলিশের জনসংযোগ দফতর জানায়, কোহাট শহরের নিকটবর্তী দারাবুকাক্স এলাকায় স্থানীয় প্রশাসনের সাথে যৌথ অভিযান পরিচালনা করছিল পুলিশ। অভিযান শেষে ফেরার পথে ‘ফিতনা আল খারিয’ বা নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

কেপি পুলিশের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হায়দার জামান রয়েছেন। এছাড়া রেসকিউ ১১২২-এর মুখপাত্র জাওয়াদ আফ্রিদি জানান, হামলায় আহত ১২ জন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘পুলিশ সদস্যরা সাহসিকতার সাথে আক্রমণকারীদের মোকাবিলা করেছেন। বহিঃশক্তির প্ররোচনায় অপরাধী চক্র ও সন্ত্রাসীদের এই যৌথ হামলা স্পষ্ট প্রমাণ করে যে, অপরাধী মাফিয়া ও ফিতনা আল খারিযের মধ্যে সুসংগঠিত যোগাযোগ রয়েছে।’ পুলিশ হুঁশিয়ারি দেয় যে, সন্ত্রাসী ও অপরাধী মাফিয়ার মদদদাতাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

এর আগে, অবৈধ স্বর্ণ উত্তোলন রোধে কোহাটের ডেপুটি কমিশনার খনি এলাকায় এক্সকাভেটর পার্কিংয়ের ওপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছিলেন। জেলা প্রশাসন জানায়, কিছু ব্যক্তি অননুমোদিত উপায়ে স্বর্ণ উত্তোলনের জন্য এক্সকাভেটর ব্যবহার করছিল, যা জনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় স্বার্থের জন্য হুমকি ছিল। এর আগে গত ৭ অক্টোবর কোহাটে একটি পুলিশ চেকপোস্টে হামলায় সাত পুলিশ কর্মকর্তা আহত হয়েছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar