1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ ৪৬ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন রোনালদিনহো দৌলতপুরে মহিলা এমপি ও এনসিপি নেত্রীর পরিত্যক্তপৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারি পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ১০, পাল্টা অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আলোচিত মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড নরসিংদীতে শিক্ষার্থীদের জন্য নতুন স্কুলঘর নির্মাণ করে দিলেন ইউএনও মাসুদ রানা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মো. জিয়াউদ্দিন সিকদার বাঘারপাড়ায় চিত্রা নদীর পাড় কেটে মাটি বিক্রি, জরিমানা ৫০ হাজার টাকা

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (১২ নভেম্বর), ২০২৬ | সকাল ৮টা ৩৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত মসজিদের পূর্ব চত্বরে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশসহ সাতটি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিরা পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াত করবেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে মিসর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত ক্বারিরা অংশ নেবেন। বাংলাদেশের পক্ষ থেকে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ। এ ছাড়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী হাফেজ ও ক্বারিরা সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহমেদ অপু। এ ছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ক্বিরাতশাস্ত্রের সৌন্দর্য ও কোরআনচর্চার ঐতিহ্য

সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান এবং নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর। সংস্থাটির মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের আলেম-ওলামা, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ বলেন, “এবারের সম্মেলন আন্তর্জাতিক পরিমণ্ডলে পবিত্র কোরআনের তিলাওয়াত, ক্বিরাতশাস্ত্রের সৌন্দর্য এবং বাংলাদেশে কোরআনচর্চার ঐতিহ্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।”

আয়োজকরা জানান, দেশের কোরআন শিক্ষা, তিলাওয়াত ও ক্বিরাতশাস্ত্রের প্রচার-প্রসার এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব জোরদারে কাজ করছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar