1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাতে ঘুম ভাঙলে এই জিকির পড়ুন, দোয়া কবুলের সুসংবাদ দিয়েছেন নবীজি - bdtelegraph24.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর সব সড়কজুড়ে মিছিল, জনসমুদ্র নয়াপল্টন ৭ নভেম্বর: যেভাবে বন্দীদশা থেকে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রে সিসার ঝুঁকি: মান নিয়ন্ত্রণে নেই কার্যকর ব্যবস্থা কেনিয়ায় ১৯১ জনকে অনাহারে মৃত্যুর ঘটনায় ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত বাঘারপাড়ায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জামালপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন ও ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাতে ঘুম ভাঙলে এই জিকির পড়ুন, দোয়া কবুলের সুসংবাদ দিয়েছেন নবীজি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

রাতে ঘুম ভেঙে গেলে একটি বিশেষ জিকির পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা এবং দোয়া করলে তা কবুল হওয়ার সুসংবাদ দিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। এরপর অজু করে নামাজ আদায় করলেও সেই নামাজ কবুল হওয়ার কথা হাদিসে উল্লেখ রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হজরত ওবাদা ইবনে সামেত (রা.) থেকে বর্ণিত হাদিসটি সুনানে আবু দাউদে পাওয়া যায়। এতে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রাতে কারও ঘুম ভেঙে গেলে তিনি যেন নির্দিষ্ট জিকিরটি পাঠ করেন। এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইলে তাঁকে ক্ষমা করা হবে এবং কোনো দোয়া করলে তা কবুল করা হবে।

জিকিরটির বাংলা উচ্চারণ হলো:

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়াহুওয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

এর অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব ও প্রশংসা তাঁরই। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র ও মহান। তাঁর সাহায্য ছাড়া পাপ থেকে বাঁচা এবং নেক কাজ করার কোনো শক্তি নেই।

হাদিসে আরও বলা হয়েছে, এই জিকির পাঠের পর কেউ অজু করে নামাজ আদায় করলে তার নামাজও কবুল হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar