1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় বৃষ্টিতে আমন ধানের ক্ষতিউৎপাদন কমার আশঙ্কা কৃষকদের - bdtelegraph24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবিক মর্যাদার চ্যালেঞ্জ মোকাবিলায় বিইউপিতে সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, অগ্রাধিকার পাবে বগুড়া বরিশাল বিশ্ববিদ্যালয় ও আভাস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পোস্টার অপসারণ করে দেয়াল পরিচ্ছন্নতায় কারমাইকেল কলেজ ছাত্রদল, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া বাঘারপাড়ায় বৃষ্টিতে আমন ধানের ক্ষতিউৎপাদন কমার আশঙ্কা কৃষকদের বিজিবির গাড়ি ভাঙচুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ‘রণক্ষেত্র’ যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার চালক আটক ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি চট্টগ্রামে ১৪ মাসের শিশু বিক্রির পর বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার নোয়াখালীতে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে যুবকের মাটিচাপা মরদেহ উদ্ধার

বাঘারপাড়ায় বৃষ্টিতে আমন ধানের ক্ষতিউৎপাদন কমার আশঙ্কা কৃষকদের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৭ জন খবরটি পড়েছেন
oplus_1024

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়া উপজেলায় ১১ নভেম্বর বুধবার রাতে হঠাৎ বৃষ্টি, ঝড়ো হাওয়া ও কোথাও কোথাও শিলাবৃষ্টিতে আমন ধানের ক্ষতি হয়েছে। এতে মাঠের অধিকাংশ ধানগাছ হেলে পড়েছে। জমিতে পানি জমে যাওয়ায় কাটা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার রাতের বৃষ্টির সাথে দমকা হাওয়া ও কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠের অধিকাংশ ধানগাছ হেলে পড়ে। বিশেষ করে যেসব জমির ধান এখনো সবুজ রয়েছে, সেসব জমির ধান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আগাম পেকে যাওয়ায় যেসব জমিতে ধান কেটে রাখা হয়েছিল, সেগুলো বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক জমিতে পানি জমে গেছে। এ উপজেলায় হাবু ধানের আবাদে ক্ষতির পরিমাণ বেশি বলে জানিয়েছেন কৃষকেরা। আগাম পেকে যাওয়ায় এ জাতের অধিকাংশ ধান আগেই কেটে রাখা হয়েছিল। বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় তা শুকানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তঁারা।
উপজেলার কয়েকটি বিলের মধ্যে বিল জালেশ্বর, ভগেরবিল, হাবুল্যাহ
ও মহিরন মাঠের ধানের বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

লক্ষ্মীপুর গ্রামের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, “কাটা ধানের বেশি ক্ষতি হয়েছে। অনেক ধান মাটির সঙ্গে মিশে গেছে। এতে ফলন কম হবে। পাশাপাশি ধান সংগ্রহ করতে শ্রমিক খরচও বেশি লাগবে।”পাইকপাড়া গ্রামের পল্লিচিকিৎসক আক্তারুজ্জামান বলেন,“জালেশ্বর মাঠের অধিকাংশ জমির হাবু ধান কেটে জমিতে বিছিয়ে রাখা হয়েছিল। বৃষ্টির কারণে মাঠের ধান মাটির সাথে জড়িয়ে পড়েছে। এতে ধানের ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে উৎপাদন খরচও বেড়ে যাবে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমে বাঘারপাড়ায় রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে। বিভিন্ন জাতের মধ্যে ব্রি ধান-৫১-এর আবাদ সবচেয়ে বেশি, ৪ হাজার ২৩ হেক্টর। এ ছাড়া ব্রি ধান-৪৯ কএক হাজার ১৭০ হেক্টর, ব্রি ধান-৮৭ এক হাজার ২৩০ হেক্টর এবং ব্রি ধান-১০৩ জাতের ধান ৫৭০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। এ ছাড়া ব্রি ধান-৩৪, ব্রি ধান-৭৫, বিনা-৭, বিনা-১৭, স্থানীয় ও হাইব্রিড জাতের ধানও চাষ করেছেন কৃষকেরা। সব মিলিয়ে উপজেলায় ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে।

তবে বৃষ্টিতে ধানের ক্ষতির আশঙ্কা নাকচ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান। তিনি বলেন,“বৃষ্টির কারণে ধানের তেমন কোনো ক্ষতি হয়নি। এতে ফলন কম হওয়ার আশঙ্কাও নেই।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar