1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, স্বামী নিহত; আশঙ্কাজনক স্ত্রী - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, স্বামী নিহত; আশঙ্কাজনক স্ত্রী রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নদীতে সাঁতার কাটতে নেমে শিশুর মৃ/ত্যু, জাল ফেলে ম/র/দে/হ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ হজযাত্রীদের টিকা গ্রহণের আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’র নামফলক উন্মোচন ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি

নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, স্বামী নিহত; আশঙ্কাজনক স্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আব্দুল আজিজ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রোকেয়া খাতুন (৪২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌণে ৩টার দিকে উপজেলার পাতড়াখোলা পাচুয়ারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত আব্দুল আজিজ শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের আব্দুল হকমান গাজীর ছেলে।

স্বজনরা জানান, আব্দুল আজিজ ও রোকেয়া খাতুন দম্পতির ছেলে ওসামা গাজীর সঙ্গে উপজেলার কৈখালী ইউনিয়নের মহসীন হোসেনের মেয়ে ফাতেমা খাতুনের বিয়ে হয়। সদ্য বিবাহিত পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসার জন্য সোমবার দুপুরের পর স্বজনদের সঙ্গে রওনা হন আব্দুল আজিজ। পরিবারের অন্য সদস্যরা মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গেলেও আজিজ ও তার স্ত্রী নিজেদের মোটরসাইকেলে করে রওনা দেন।

নিহতের ভাই আব্দুল আলিমসহ স্বজনদের দাবি, পাতড়াখোলা পাচুয়ারমোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রোকেয়া খাতুনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান চিকিৎসক সাকির হোসেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত ঢাকা মেট্রো-ট-১৮-৩৩৯৫ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক লিটন কুমার মন্ডল (৪৩) কে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar