1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে নিজ ঘরে বোমা তৈরী করতে গিয়ে বিস্ফোরণে ক্ষত-বিক্ষত যুবক, উড়ে গেল টিনের চাল - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

অভয়নগরে নিজ ঘরে বোমা তৈরী করতে গিয়ে বিস্ফোরণে ক্ষত-বিক্ষত যুবক, উড়ে গেল টিনের চাল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৩ জন খবরটি পড়েছেন
বোমা তৈরীকালে নিহত কারিগর শপ্পা
বোমা তৈরীকালে নিহত কারিগর শপ্পা

অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায় কার্পেটিং বাজার নামক এলাকায় নিজ ঘরে বোমা বানাতে গিয়ে তা বিস্ফোরিত হলে শপ্পা (৩৫) নামের এক যুবক ক্ষত-বিক্ষত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিস্ফোরণে তার একটি হাতের তিনটি আঙ্গুল, চোখ, মুখমন্ডল ও বুক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই সাথে তার দুটি পা মারাত্মক জখম হয়েছে। বোমাটি তৈরিকালে তার হাতেই বিষ্ফোরিত হয় বলে পুলিশের ধারণা।

সোমবার রাত সাড়ে ১২টার সময় এ ঘটনাটি ঘটে। বোমাটির বিকট শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় বোমা বিস্ফোরণের ফলে ওই ঘরের টিনের চালা উড়ে যায় এবং দেয়ালে ফাটলের সৃষ্টি হয়।

পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, শপ্পা নিজ ঘরের দরজা লাগিয়ে ভিতরে বোমা তৈরি করার সময় তা বিস্ফোরিত হয়। আহত শপ্পা ওই এলাকার ইব্রাহিম মোল্যার ছেলে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত ও ৫টি ধারালো রামদা উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে আরও জানা যায়, শপ্পা একজন বোমা তৈরির কারিগর। সে নিজ ঘরে বোমা বানানোর সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া জাহান বলেন, বোমার স্প্রি¬ন্টারে তার চোখ-মুখমন্ডলসহ শরীরের সামনের সিংহভাগ অংশ মারাত্মকভাবে ক্ষত-বিক্ষত হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভয়নগরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি একেএম শামীম আহসান জানান, নিজ ঘরে বোমা তৈরিকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরির্দশন করে ওই ঘরের মধ্য থেকে পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। মঙ্গলবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar