1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বোমা তৈরীকালে আহত সেই কারিগরের মৃত্যু; স্ত্রীকে আটক করে আদালতে প্রেরণ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

বোমা তৈরীকালে আহত সেই কারিগরের মৃত্যু; স্ত্রীকে আটক করে আদালতে প্রেরণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৬ জন খবরটি পড়েছেন
বোমা তৈরীকালে নিহত কারিগর শপ্পা
বোমা তৈরীকালে নিহত কারিগর শপ্পা

অভয়নগরে নিজ ঘরের মধ্যে বোমা তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত শফিকুল ইসলাম ওরফে শপ্পা (৩৫) নামের সেই যুবক মারা গেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার সকালে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল।

গত সোমবার রাতে উপজেলার রাজঘাটের কার্পেটিং জুট মিল সংলগ্ন এলাকায় নিজ ঘরের ভেতর বোমা তৈরি করছিলেন শপ্পা। রাত আনুমানিক সাড়ে ১২টার সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন শপ্পা। উড়ে যায় ঘরের টিনের চাল, দেয়ালে সৃষ্টি হয় ফাটলের। ঝলসে যায় তার মুখমন্ডলসহ শরীরের সামনের সিংহভাগ অংশ। আহত শপ্পাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য শপ্পাকে ওই রাতেই স্থানান্তরিত করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

নিহত শপ্পা কার্পেটিং বাজার এলাকার ইব্রাহিম হোসেন মোল্যার ছেলে। মৃত্যুর বিষয় নিশ্চিত করে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ঘটনার দিন রাতে ওই ঘর থেকে বিস্ফোরিত বোমার স্প্রিন্টার, বোমা তৈরির সরঞ্জামাদি, একটি হাতুড়ি, ক্যান ভর্তি পেট্রোল-অকটেন, ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে। আহত শফিকুল ইসলাম ওরফে শপ্পা ও তার স্ত্রী ফাতেমা আক্তার সুইটিসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বিস্ফোরকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তার স্ত্রীকে আটক করার পর যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar