1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিখোঁজের ৮ দিন পর কালীগঞ্জে ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

নিখোঁজের ৮ দিন পর কালীগঞ্জে ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪২৫ জন খবরটি পড়েছেন

নিখোঁজের ৮ দিন পর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের মাঠ থেকে এক ইজিবাইক চালকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার সকাল বেলায় গ্রামের মাঠের ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইকরামুল ইসলাম (২৬) সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার পুত্র ।

কোলা পুলিশ ক্যাম্পের এএসআই সামছুল আলম জানান, স্থানীয়রা এদিন সকালে মাঠের ধানক্ষেতে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইকরামুলের মরদেহ উদ্ধার করে । পরিবার সদস্যরা এসে নিখোঁজ ইকরামুলের লাশ হিসেবে শনাক্ত করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজুর রহমান মিয়া মরদেহ শনাক্ত হয়েছে বলে জানান । তিনি বলেন,নিহতের কারন উদ্ঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতের বড় ভাই রুহুল আমিন জানান, প্রতিদিনের ন্যায় নিজ বাড়ি তেতুলবাড়িয়া থেকে গত ১২ অক্টোবর মঙ্গলবার সকালে ভাড়ায় চালানোর জন্য ইজিবাইক নিয়ে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে রওনা হয় ইকরামুল । রাতে বাড়ী ফিরে আসায় ফোনে তার সাথে যোগাযোগ করলে ইকরামুল জানান, বাড়ী ফিরে আসছেন তিনি । কিন্তু বাড়ি ফিরে না আসায় বার বার ফোনে যোগাযোগ করে তার ফোন সুইসঅফ পাওয়া যায়। সেই থেকে ইকরামুল নিখোঁজ ছিল। তার নিখোঁজ ব্যাপারে সদর থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরী করা হয়েছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar