যশোরের অভয়নগর উপজেলায় এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিলে টিফিন চলাকালিন সময়ে বসে থাকা কেয়া খাতুন (২৮) নামের নারী শ্রমিককে অপর শ্রমিক শামীম হোসেন (৩৫) লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে তার শরীরে এসিড নিক্ষেপ করে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত কেয়া খাতুন উপজেলার কাদিরপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে।
সোমবার দুপুরে এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিলের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে খুলনা আদদ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
পুলিশ বিষয়টি জানার পর উপজেলার তালতলা মাইলপোস্ট এলাকার খন্দকার মোশারফ হোসেনের ছেলে ঘাতক শামীম হোসেনকে আটক করেছে।
বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার এসআই গৌতম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের জের ধরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কেয়া খাতুনকে হত্যা করা হয়েছে। আসামিকে আটক করে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।