1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৩৫মামলায় একই গ্রামের ১২ শ' জনের মধ্যে আসামী ৩ শ' - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

৩৫মামলায় একই গ্রামের ১২ শ’ জনের মধ্যে আসামী ৩ শ’

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৫৪৭ জন খবরটি পড়েছেন

গ্রামের নাম ‘বারফা’ ।  ছোট্ট এই গ্রামের লোকসংখ্যা মাত্র ১২ শ’ জন বসতির গ্রামটিতে ভোটার রয়েছে ৭ শ’ জন ভোটার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রামটির অবস্থান ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নে। কৃষিই গ্রামের অধিকাংশ মানুষের পেশা ।  সারাটা দিনই তাদের কেটে যায় মাঠে ক্ষেত-খামারের কাজে।

অথচ নিরীহ এসব মানুষ আজ মামলার ভয়ে ঘর ছাড়া। গ্রামের প্রায় ৩ শ’ নারী-পুরূষের নামে ৩৫ টি মামলা করেছে ওই গ্রামেরই এক বিত্তশালী পরিবার। গ্রেফতার এড়াতে তারা পালিয়ে বেড়াচ্ছেন।

জানা গেছে, মোস্তফা কামাল সুমন ও শামছুর রহমান নামের সুদে কারবারী দুই ভাই বাবা আফসার বিশ্বাস থেকে প্রাপ্ত  মামলার অভিজ্ঞতা নিয়ে গ্রামের মানুষের নামে একের পর এক মামলা করে চলেছেন।  

সোমবার (২৫ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলন করে মামলার বিষয়টি জানান ভুক্তভোগীরা। এ ঘটনার প্রতিবাদে এসময় ওই গ্রামের নারী-পুরুষ প্রতিবাদে জুতা ও ঝাড়ু মিছিলও করেন।

ওই গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম খোকনসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, শামছুর রহমান এলাকায় একজন চিহ্নিত প্রতারক ও মামলাবাজ। তার প্রতারণার শিকার গ্রামের অধিকাংশ মানুষ।

তিনি আরও জানান, প্রতারক শামছুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় তার  বাবার নাম না থাকলেও  বাবা কে  বীর মুক্তিযোদ্ধা  পরিচয় দিয়ে সুবিধা নিচ্ছে। এছাড়া গ্রামের নির্মান শ্রমিক রুবেল হোসেনের বাবার অভাবের কারনে নেয়া ৫ হাজার টাকার সুদ পরিষোধের পরেও শেষ সম্বল ১৬ শতক জিমি লিখে নেয় প্রতারক শামছু।

অভিযোগের বিষয় জানতে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি ।তবে তার ভাই  মোস্তফা কামাল সুমন মামলার বিষয় স্বীকার করেন।

এসময় উপস্থিত ছিলেন গ্রামের দরিদ্র আব্দুল আজিজ বিশ্বাস, হযরত মণ্ডল, নজরুল বিশ্বাস, ইকবাল মণ্ডল, নজরুল মণ্ডলসহ আরও অনেকে ।

কালীগঞ্জ থানার থানায় নতুন যোগদান করা  ওসি মাহফুজুর রহমান জানান, এ বিষয়ে আমার জানা নেই।  তবে জেনেছি গ্রামবাসীর বিরুদ্ধে থানায় বেশ কিছু মামলা হওয়ার পর থানায় আর কোনো  মামলা নেওয়া হয়নি। কোর্টে তারা কোনো  মামলা করেছে কিনা খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar