1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি; আহত গৃহকর্তা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

অভয়নগরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি; আহত গৃহকর্তা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৮১৮ জন খবরটি পড়েছেন

যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীর বাড়ির ছয় সদস্যকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক ব্যবসায়ী মো. ওহাব শেখকে কুপিয়ে আহত করা হয়েছে। লুট করে নিয়ে গেছে নগদ অর্থ ও স্বর্ণালংকার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের পাঁচকবর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

ওহাব শেখ ওই গ্রামের মৃত সাদেক শেখের ছেলে।

বাড়ির মালিক আহত ওহাব শেখ বলেন, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার সময় খাবার ঘরের জানালার গ্রীল কেটে ৭ থেকে ৮ জন মুখোশধারী সশস্ত্র ডাকাতদল ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে আমাকেসহ বাড়ির ছয়জনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে আলমারি থেকে নগদ ৪০হাজার টাকা ও ৮ থেকে ১০ ভরি স্বর্ণালংকার লুট করে। এসময় তাদের বাধা দিলে ডাকাতদলের এক সদস্যের হাতে থাকা রামদা দিয়ে আমাকে কুপিয়ে জখম করে। আমার চিৎকারে প্রতিবেশী সাত্তার মুন্সীর স্ত্রী এগিয়ে আসলে তাকেও জিম্মি করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় তারা।

তিনি আরও জানান, ডাকাতদল আনুমানিক ৩০মিনিট ঘরের মধ্যে লুটপাট চালায়। এবং যাওয়ার সময় ডাকাতির ঘটনা প্রশাসনকে জানালে স্বপরিবারে হত্যা করার হুমকি দিয়ে তারা যশোর-খুলনা মহাসড়কের দিকে চলে যায়।

এ ব্যাপারে ওই ওয়ার্ডের কাউন্সিলর মোস্তফা কামাল ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের ওয়ার্ডে চুরি-ডাকাতির ঘটনা বিরল। এই ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের নজরদারি ও রাতে টহল বাড়ানোর দাবি করেন তিনি।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী মো. ওহাব শেখের বাড়ি পরিদর্শণ করা হয়েছে। চুরি না ডাকাতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar