1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় জমি চাষ করা নিয়ে গোলযোগে পিতা—পুত্রকে পিটিয়ে জখম - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

দেবহাটায় জমি চাষ করা নিয়ে গোলযোগে পিতা—পুত্রকে পিটিয়ে জখম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৯২ জন খবরটি পড়েছেন

দেবহাটার শিমুলিয়ায় জমি চাষ কেন্দ্র করে পিতা—পুত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এঘটনায় আহতর চাচাতো ভাই আলমগীর হোসেন বাদি হয়ে সোমবার দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও আহতের পরিবার জানান, সোমবার সকাল ৯টার দিকে তাদের বাড়ির পাশ্ববর্তী ধানের খেতে কাজের উদ্দেশ্য যান শিমুলিয়া গ্রামের বাবুর আলীর ছেলে জাহাঙ্গীর ও তার চাচাতো ভাই রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম। এসময় পূর্বশত্রুতার জের ধরে জমির আইল ছাঁটা নিয়ে গোলোযোগ সৃষ্টি হয়। একপর্যয়ে রবিউল ও জাহিদুল মিলে জাহাঙ্গীরের উপর হামলা চালায়। এঘটনা শুনে সেখানে হাজির হয় তার পিতা বাবুর আলী।

পরবর্তীতে জাহাঙ্গীরের দুই ভাই তাদের চাচাতো ভাই আরিজুল, নজরুল, রেজাউলসহ কয়েকজনকে ডেকে এনে দুপুর দেড়টার দিকে পুনরায় হামলা চালায়। এতে পিতা বাবুর আলী, ছেলে জাহাঙ্গীর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আহতদের পক্ষ থেকে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া হামলার সময় তাদের নিজেদের কোদালের আঘাতে শিমুলিয়া গ্রামের মরহুম হামিদ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম আহত হন।

এঘটনায় তার চাচাতো ভাই আরিজুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় আরো একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে উভয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, শিমুলিয়ার মারামারি ঘটনায় ২টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar