1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে নৌকার সমার্থকদের উপর হামলা ,আহত-৬ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

মির্জাগঞ্জে নৌকার সমার্থকদের উপর হামলা ,আহত-৬

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৬৬০ জন খবরটি পড়েছেন

ইলিয়াস হোসাইন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মির্জাগঞ্জের মজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ-মনোনীত নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী মো. শহিদুল্লাহ শানুর কর্মী-সমর্থকেরা এ হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


এ ঘটনায় বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় আওয়ামী লীগ-মনোনীত নৌকার প্রার্থী মো: গোলাম সরওয়ার কিচলুর ছেলে মো: দীপু আহমেদ আরিফ ১৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন ।

অভিযুক্তরা হচ্ছেন- শহিদুল্লাহ শানু(৫৮) ,কুদ্দুস মল্লিক(৫০), জুয়েল মোল্লা(৩০), কবির মোল্লা(৫৫), নবীন মোল্লা(৩৭), মামুন মোল্লা(৩৩), মাহবুব বিশ্বাস (৪০), চুন্ন মোল্লা(৫০), হাবিল মোল্লা(৪৩), সবুজ মোল্লা(৩২), হাবিব মল্লিক(৫২), ফোরকান মোল্লা(৫৫), সেলিম মোল্লা(৫৩), মোশারেফ হোসেন(৫০), জাহাঙ্গির বিশ্বাস(৪৭) ।

অভিযোগ থেকে জানা যায়, ইউপি নির্বাচনে মো. শহিদুল্লাহ শানু সতন্ত্র প্রার্থী হয়েছেন। নৌকার প্রার্থীর সমর্থকদের দেখলে অভিযুক্তরা বিভিন্ন সময় উস্কানি মূলক আচারণ করতেন। আজ সকাল ৮ টার সময় সতন্ত্র প্রার্থী শহিদুল্লাহর বাড়ির সামনে পাগলা বাজারে গিয়ে আরিফ প্রতিবাদ করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করলে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থান ত্যাগ করে সে।

পরে সকাল ১১ টায় নৌকার প্রার্থীর সমর্থকরা আয়লা বাজার থেকে পাগলা বাজারে আসলে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে তারা। অহতরা মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সতন্ত্র প্রার্থী শহিদুল্লাহ শানু বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনাই। অভিযোগ সম্পূর্ন মিথ্যা।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar