1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিঁধ কেটে কৃষকের মহিষ চুরি ! - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

সিঁধ কেটে কৃষকের মহিষ চুরি !

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৭৯ জন খবরটি পড়েছেন

এক সময় গ্রামে গঞ্জে সিঁধেল চোরেরা সিঁধ কেটে গৃহস্তের ঘরের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার কথা শুনে থাকলেও এবার আস্ত মহিষ চুরি করে নিয়ে গেছে সিঁধেল চোরেরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অবাক করা এই ঘটনাটি ঘটেছে রাজশাহী জেলার তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকায় ।   

রোববার (২১ নভেম্বর) গভীর রাতে কৃষক গোলাম মোস্তফার গোয়ালঘরে সিঁধ কেটে প্রায় সাড়ে তিন লাখ টাকা দামের দুটি মহিষ চুরি করে নিয়ে গেছে সিঁধেল চোর । কৃষক মোস্তফা উপজেলার করিমপুরের ইয়াসিন মণ্ডলের ছেলে।

কৃষক গোলাম মোস্তফা জানায়, সকালে জমির  ধান আনার জন্য গোয়ালঘরে মহিষ বের করতে গিয়ে দেখি শুন্য গোয়াল ঘর।সেখানে নেই মহিষ ।গোয়ালঘরে সিঁধ কাটা। চোরেরা আমার মহিষ দুটি নিয়ে গেছে।

গোলাম মোস্তফা আরোও বলেন , ২ লাখ ৫০ হাজার টাকায় কেনা মহিষ দুটির এক মাস আগে সাড়ে তিন লাখ টাকা দাম হয়েছে । মাঠের থেকে ধান ঘরে আনার জন্য মহিষ দুটি বেঁচিনি । তিনি ওই মহিষের দাম সাড়ে তিন লাখ টাকারও বেশি হবে বলে জানান।

মুন্ডমালা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাসুদ রানা বলেন, খবর পেয়েই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে  ওই কৃষককে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar