1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জমি লিখে না দেওয়ায় বাবার হাতের কব্জি কেটে ফেললো ছেলে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

জমি লিখে না দেওয়ায় বাবার হাতের কব্জি কেটে ফেললো ছেলে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৮৬ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

জমি লিখে না দেওয়ার অপরাধে ধারালো ছুরি দিয়ে পিতার হাত থেকে কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে পুত্র । র‍্যাব সেই ছেলে কে গ্রেফতার করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত ২৩ নভেম্বর বাবার হাতের কব্জি কেটে ফেলার ঘটনাটি ঘটেছে  মাগুরা জেলার সদর উপজেলার উথলি গ্রামে।

জানা গেছে,উথলি গ্রামের শহিদুল ইসলাম ওরফে সাধুকে তার ছোট ছেলে হানিফ মিয়া ধারালো ছুরি দিয়ে কব্জি কেটে হাত বিচ্ছিন্ন করে ফেলে।

শহিদুল  হকের বড় ছেলে গোলাম মোস্তফা জানান, ছোট ভাই হানিফ বাবার সম্পত্তি  থেকে কিছু ফসলি জমি লিখে দিতে বাবাকে চাপ দিয়ে আসছিল । কিন্তু বাবা ওর আচরনে সন্তুষ্ট না থাকার কারনে জমি লিখে দিতে অস্বীকার করেন। তার কারনে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই হানিফ বাবার হাতের কব্জি কেটে ফেলেছে।  

র‌্যাব-০৬ এর (ঝিনাইদহ অঞ্চল) সিও (কমান্ডিং অফিসার) মেজর শরীফ জানান, সোমবার (২৯ নভেম্বর) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের রুবেল হোসেনের বাড়ি থেকে র‌্যাবের সদস্যরা হানিফ কে আটক করে।

এর আগে শহিদুল হকের বড় ছেলে গোলাম মোস্তফা রাতে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে হানিফ মিয়া পলাতক ছিলেন।তিনি বলেন, হানিফ মিয়াকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গুরুতর জখম অবস্থায় বাবা শহীদুল হক ওরফে সাধু (৭০) কে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করার পরে অবস্থার অবনতির কারনে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar