1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করলেন ওভা ফাউন্ডেশনের আবু দাউদ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক

সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করলেন ওভা ফাউন্ডেশনের আবু দাউদ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৩১ জন খবরটি পড়েছেন


যশোরের অভয়নগরে রাজঘাট মাইলপোস্ট এলাকায় ‘ওভা ফাউন্ডেশন’ নামে একটি সমিতির সদস্যদের ৫০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেছেন মো. আবু দাউদ। মঙ্গলবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সংবাদ সম্মেলনে আবু দাউদ তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘ওভা ফাউন্ডেশন’ নামে সমিতির সভাপতি আমি নই। সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান আমার অনুমতি ব্যতিত আমাকে সমিতির সভাপতি মনোনিত করেন।

দীর্ঘদিন পর আমেরিকা থেকে দেশে ফিরে জানতে পারি আমার রাজঘাট মাইলপোস্ট এলাকার ভবনে থাকা ওভা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুজ্জামান আমার স্বাক্ষর জাল করে সদস্যদের জমানো প্রায় ৫০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন।

এ ঘটনায় বিভিন্ন পত্র পত্রিকায় আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে সদস্যদের তোপের মুখে পড়ি। তিনি তাঁর লিখিত বক্তব্যে আরো বলেন, আমি অভয়নগর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার একজন শিক্ষক। আমার সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে একটি চক্র সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন যা সত্য নয়।
‘ওভা ফাউন্ডেশন’র অর্থ আত্মসাত

ওভা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ ক্ষতিগ্রস্থ সদস্যদের টাকা ফিরিয়ে দিতে আমি সার্বিক সহযোগিতা করব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া বাজার মসজিদের ইমাম হাফজ মাওলানা গোলাম মওলা, অভয়নগর উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল হাসিব, নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা খলিলুর রহমান, হাফেজ মাওলানা মুফতি হেলাল উদ্দিন, চলিশিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ মাওলানা শফিউল আলম, আবু দাউদের বড় ভাই মো. খায়রুজ্জামান, নূরুজ্জামান, মনসুর আহম্মেদ, মো. রবিউল ইসলাম, ছেলে সানিম আবরার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar