1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ৯৫০পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

শরণখোলায় ৯৫০পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলা উপজেলার মঠেরপাড় এলাকায় ৩ লক্ষ টাকার ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শরণখোলা থানা পুলিশ। এসময় মাদক বিক্রি কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল,মাদক পরিমাপের জন্য ব্যবহৃত ডিজিটাল মিটার,নগদ ৬১৮০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে শরনখোলা থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান এর নেতৃত্বে তদন্ত অফিসার নজরুল ইসলাম,এস আই আমির হোসেন,এস আই রায়হান সঙ্গীয় ফোর্সসহ ২ নং খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন এর সহায়তায় খোন্তাকাটা ইউনিয়ন এর মঠেরপাড় গ্রামের মাদক ব্যবসায়ী ছাল্লু হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের মৃত সামছুল হক হাওলাদারের ছেলে মোঃ তফছের হাওলাদার (৬০) মোঃ তফছের হাওলাদারের ছেলে মোঃ ছগির ওরফে ছাল্লু হাওলাদার (৩২),একই উপজেলার ভারানি পাড় গ্রামের মোঃ নাসির হাওলাদারের ছেলে মোঃ নাইম হাওলাদার (১৮), চালিতাবুনিয়া গ্রামের মোঃ আউয়াল শেখের ছেলে মোঃ রেজা শেখ, ঢাকার সবুজবাগ থানার মায়াকানন এলাকার মোঃ শাহীন আহম্মেদের ছেলে মোঃ ইয়াসিন রাব্বি (১৬)।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকার ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar