1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদকসহ গ্রেফতার কুড়িগ্রামের উলিপুরের সেই সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

মাদকসহ গ্রেফতার কুড়িগ্রামের উলিপুরের সেই সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৪২ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান ,, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাদকসহ র‌্যাবের হাতে গ্রেফতার কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও উলিপুর উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৬ ডিসেম্বর মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে গত ২২ অক্টোবর র‌্যাব-১৩, রংপুর কর্তৃক রংপুরের শাপলা চত্বর এলাকা থেকে ১২ বোতল দেশীয় মদসহ গ্রেফতার করা হয়। পরে ২৬ অক্টোবর তিনি শর্ত সাপেক্ষে জামিন পান।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯ (২) ধারা এবং বাংলাদেশ সার্ভিস রুলস, পার্ট-১ বিধি ৭৩ এর নোট (২) মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ বরখাস্তের আদেশ ২২ অক্টোবর থেকে কার্যকর এবং তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলামকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

তবে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার জানান, আদেশ অনুযায়ী মশিউর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সহকারী সমাজসেবা কর্মকর্তা এনামুল হককে উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের উলিপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের পেজে এখনও (২৩ ডিসেম্বর) সাময়িক বরখাস্ত হওয়া মশিউর রহমানকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে দেখা যাচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar