1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নির্বাচন পরবর্তী সহিংসতায় শালিখায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

নির্বাচন পরবর্তী সহিংসতায় শালিখায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৩ জন খবরটি পড়েছেন

মাগুরার শালিখা উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় শরিফুল ইসলাম(৫০) নামে এক নৌকা প্রতিকের সমর্থক কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত শরিফুল ইসলাম শালিখা উপজেলার সাবলাট গ্রামের ইব্রাহীম মোল্লার ছেলে।

শনিবার (২৫ ডিসেম্বর ) উপজেলার তালখড়ি ইউনিয়নের শাবলাট বাজারে সকাল বেলায় হত্যাকান্ডটি ঘটে। এসময় আরোও আট জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ সকালে শাবলাট বাজারে কয়েকজন বন্ধুসহ চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এসময় বিডিআরের সাবেক সদস্য আইয়ুব প্রায় ২০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র নিয়ে শরিফুল কে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। বাঁধা দিতে গেলে দুর্বৃত্বদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে কমপক্ষে সাতজন কে আহত করে পালিয়ে যায়।

এর পরে স্থানীয়রা এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম বেলা সাড়ে ১১টার দিকে মারা যান।

আহতদের মধ্যে বদর মোল্লা (৪২), রাব্বিকুল ইসলাম (৪৫), মহব্বত আলীসহ (৩৮) ৫ জন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মাগুরার শালিখা উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তালখড়ি ইউনিয়নে শরিফুল ইসলামসহ অন্যান্যরা নৌকা মার্কার পক্ষে কাজ করেন। এতে ক্ষিপ্ত ছিল পরাজিত চশমা প্রতীকের প্রার্থী শামসুর রহমানের কর্মী ও সমর্থকরা। এ ঘটনার জের হিসেবে শনিবার তাদের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে শরিফুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar