1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাকি টাকা চাওয়া কে কেন্দ্র করে বাগেরহাটে মুদি দোকানিকে খুন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বাকি টাকা চাওয়া কে কেন্দ্র করে বাগেরহাটে মুদি দোকানিকে খুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৯ জন খবরটি পড়েছেন

নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটে মুদি দোকানে বাকি টাকা চাওয়া কে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)  আনুমানিক রাত ১২টার দিকে দোকানিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত মল্লিক দেলোয়ার হোসেন( ৫৫)জেলার সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের বাসিন্দা।

আটক হুমায়ুন কবীর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাসিন্দা।

বাগেরহাট সদর মডেল থানার ওসি (তদন্ত) শেখ রেফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি  জানান, খান জাহান আলী মাজার রোডে অবস্থিত মল্লিক দেলোয়ার হোসেনের মুদি দোকানে  আটক হুমায়ুনের অনেক টাকা বাকি পড়ে আছে । বাকী টাকা ফেরত না দিয়ে নতুন করে বৃহস্পতিবার রাতে আবার জিনিস কিনতে আসেন হুমায়ুন। এসময় দোকানি মল্লিক বাকি টাকা না দেয়া পর্যন্ত মাল না দেয়ার কথা জানালে  দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার  একপর্যায়ে দোকানে থাকা একটি রড নিয়ে হুমায়ুন সজোরে মল্লিককে আঘাত করলে ঘটনাস্থলেই  তিনি মারা যান ।

রাতেই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে হুমায়ুনকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar