1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্বামীর নির্মম নির্যাতনে প্রাণ গেল শ্রাবণীর - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

স্বামীর নির্মম নির্যাতনে প্রাণ গেল শ্রাবণীর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৪২৮ জন খবরটি পড়েছেন

ফেইসবুকে প্রেম করে বিয়ের তিন মাসের মাথায় স্বামীর নির্মম নির্যাতনে প্রাণ দিতে হলো লাবিবা ফারহানা শ্রাবণী নামে এক গৃহবধূকে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিবারের অভিযোগ ফারহানা শ্রাবণী সদ্য প্রকাশিত এসএসসিতে ‘এ’ পাওয়ায় স্বামী হাসিবুর বিশ্বাসের নির্মম নির্যাতনে নিহত হয়েছে।

কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে গতকাল শনিবার বিকালে শ্রাবণীর স্বামীর বাড়িতে এ ঘটনার পর স্বামী হাসিবুর ও পরিবারের সবাই পলাতক রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, যাদবপুর গ্রামের হেমায়েত বিশ্বাসের ছেলে হাসিবুরের সাথে খুলনার তেরোখাদা উপজেলার হাঁড়িখালি গ্রামের ফারুক শেখের মেয়ে এসএসসি পরিক্ষার্থী শ্রাবণীর ফেসবুকে প্রেমের বিষয়টি জানাজানির পর উভয় পরিবারের সম্মতিতে মাত্র তিন মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক খুঁটিনাটি বিষয় নিয়ে হাসিবুর শ্রাবণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।

পারিবারিক কলহের জের ধরে এবং এসএসসিতে জিপিএ ৫ পাওয়ায় শনিবার বিকালে শ্রাবণীকে স্বামী হাসিবুর শারীরিকভাবে নির্যাতন করলে শ্রাবণী জ্ঞান হারিয়ে ফেলে। পরে অচেতন অবস্থায় শ্রাবণীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

আজ রবিবার (২ জানুয়ারি) সকালে শ্রাবণীর মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, এ ঘটনায় নিহতের স্বামীসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টার পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar