1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে মুরগীর ঘর থেকে শটগান ও গুলি উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

অভয়নগরে মুরগীর ঘর থেকে শটগান ও গুলি উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৩৫০ জন খবরটি পড়েছেন
অভয়নগরে অস্ত্র ও গুলি উদ্ধার

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে একটি শটগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের কুদ্দুস ভুইয়ার ছেলে রবিউল ইসলাম ভুইয়ার গোয়াল ঘরের পাশে মুরগীর ঘর থেকে পরিত্যাক্ত অবস্থায় শটগান ও গুলি উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ।

এ ব্যাপারে রবিউল ইসলাম ভুইয়া বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। ঠিকমত চলাচল করতে পারিনা। বুধবার দুপুরে একটি কবুতর কিনে আমার গোয়াল ঘরের পাশে পরিত্যাক্ত মুরগীর ঘরে রাখতে গেলে সেখানে একটি ব্যাগ দেখতে পাই। পরে ব্যাগ খুলে দেখি একটি বন্দুক জাতীয় অস্ত্র ও গুলি রয়েছে।

পরে বিষয়টি পুলিশকে জানালে তারা উদ্ধার করে নিয়ে যায়।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, রবিউল ইসলাম ভুইয়া একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। তাঁর বাড়ির মধ্যে থাকা একটি মুরগীর ঘর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি অত্যাধুনিক শটগান ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। কে বা কারা অস্ত্র ও গুলি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar