1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পিকনিক থেকে বাড়ি ফেরার পথে অভয়নগরে বাসের চাপায় ২জন নিহত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

পিকনিক থেকে বাড়ি ফেরার পথে অভয়নগরে বাসের চাপায় ২জন নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৮৮ জন খবরটি পড়েছেন


তারিম আহমেদ ইমন ও জাকির হোসেন হৃদয়, নওয়াপাড়া (যশোর)।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


মোংলায় পিকনিক শেষে রাজশাহী ফেরার পথে অভয়নগর উপজেলার প্রেমবাগ নামক স্থানে নামাজের জন্য বাসটি দাঁড়ালে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এশার নামাজের সময় এ দূর্ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, এশার নামাজের জন্য মোংলা থেকে আসা পিকনিকের বাসটি প্রেমবাগ গেট এলাকায় থামে। পিকনিকের বাস থেকে ৫-৭জন ব্যক্তি নামাজ পড়ার জন্য রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী রূপসা পরিবহনের (যশোর ব ১১-০১৯৬) চাপায় ঘটনাস্থলে ১জন নিহত হন। অপর একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদিরুল হক শুভ জানান, হাসপাতালে আনার আগেই রাজশাহী জেলার পবা উপজেলার বাসিন্দা সুবিদ আলী (৬৫) মারা যান। ঘটনাস্থলে নিহত হয়েছেন, রাজশাহী জেলার বাসিন্দা কোবাদ (৬০)। দূর্ঘটনার পর এলাকাবাসী রূপসা পরিবহন বাসটিকে চেঙ্গুটিয়া বাজারে ধরে রাখে। এসময় চালক ও হেলপার পালিয়ে যায়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar