1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে তৃতীয় লিঙ্গের (হিজড়া)সদস্যকে গলা কেটে হত্যা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

যশোরে তৃতীয় লিঙ্গের (হিজড়া)সদস্যকে গলা কেটে হত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৪০২ জন খবরটি পড়েছেন

নিজেদের মধ্যে বিরোধ কে কেন্দ্র করে যশোরে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত লাবনী (৩৫) যশোর শহরের বেজপড়া এলাকার বাসিন্দা করিম মিস্ত্রীর সন্তান।

শনিবার (৮ জানুয়ারি) সকালে যশোর-ছুটিপুর সড়কের হালসা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নাজমা ও সেলিনা জানান, লাবনী, নাজমা ও সেলিনা এক সঙ্গে যশোর শহরের ধর্মতলায় হিজড়া সরদার পান্জারির অধীনে ছিলেন। মন ও মতের মিল না হওয়ায় তারা ৩ জন পান্জারির থেকে আলাদা হয়ে যান। এনিয়ে পান্জারি ও তার লোক মুন্নি, বর্ষা, ও সনিয়া প্রায়ই সময় তাদের হত্যার হুমকি দিতেন।

আজ সকালে তারা ৩ জন গ্রামে যাবার জন্য হালসা ব্রীজের কাছে পৌঁছালে মুখে মাস্ক পরা দু’জন এসেই লাবনীর গলায় ছুরি চালিয়ে দেয়। এসময় লাবনী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় লাবনীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, ‘গুরুতর অবস্থায় তাকে হাসপাতেলে আনা হলে দ্রুত তাকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়। কিন্তু অপারেশনের টেবিলেই লাবনীর মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।’

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই হত্যাকারীদের আটক এবংকারন উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar