1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে ৫৫বোতল ফেনসিডিল উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বাঘারপাড়ায় ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে ৫৫বোতল ফেনসিডিল উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৪৪৬ জন খবরটি পড়েছেন

যশোরের বাঘারপাড়ায় ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করতে পারিনি পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারি বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তারা হচ্ছেন- উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বাবু ইসলামের ছেলে মজনু হোসেন (৩৭) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে মাহবুল হোসেন (২৭)।

রোববার (৯ জানুয়ারি) বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার (৮ জানুয়ারি) বিকেলে গোপন খবর আসে একটি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে ফেনসিডিল বোঝাই রয়েছে। মোটরসাইকেলটি দুই মাদক কারবারি উপজেলার সাদিপুর থেকে ইজিবাইকে দৌলতপুরের দিকে নিয়ে যাচ্ছে। এমন খবরে খাজুরা পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ রাশেদ সরদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি দৌলতপুর এলাকার জনৈক গোলাম ছরোয়ারের বাড়ির পাশে ফেলে পালিয়ে যায় ওই মাদক কারবারিরা। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে অভিনব কৌশলে রাখা লেভেলবিহীন ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং পলাতক দুই মাদক কারবারির বিরুদ্ধে শনিবার রাতে থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar