1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শার্শায় দুই শিশু আহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শার্শায় দুই শিশু আহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮১ জন খবরটি পড়েছেন

বেনাপোল(যশোর)প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে হাবিবুর রহমান (৮) ও শিহাব হাসান (৯) নামে দুই শিশু মারাত্মক ভাবে আহত হয়েছে।

রোববার দুপুরে উপজেলার পাঁচ কায়বা গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে। আহত শিশু হাবিবুর পাঁচ কায়বা গ্রামের হাসানের ছেলে ও একই গ্রামের সুমন হোসেনের ছেলে শিহাব হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশু বাড়ির পাশের আমবাগানে খেলছিল। হঠাৎ তারা একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পেয়ে সেটা খোলে। তার মধ্যে চাউলের কুড়ার ভেতর লাল টেপ পেঁচানো একটি বলের মতো কৌটা দেখতে পায়। কৌটাটি বের করে খেলার বল মনে করে টেপ খুলে ফেললে বিকট আওয়াজে সেটি বিস্ফোরিত হয়। এতে হাবিবুর মারাত্মক আহত হয় এবং শিহাব হাতে ও মুখে অল্প আঘাত পায়। পরে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করে।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান জানান, ঘটনাস্থল থেকে একটি বোমা রাখার প্যাকেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar