1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিবচরে ট্রাক চাপায় মা ও মেয়ের মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শিবচরে ট্রাক চাপায় মা ও মেয়ের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২২ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মাদারীপুর প্রতিনিধি ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাদারীপুরের শিবচরে ট্রাক চাপায় ভ্যানগাড়ির যাত্রী মা জিয়াসমিন আক্তার (৩০) ও তার মেয়ে মাহফুজা (৭) মারা গেছেন। এ সময় ভ্যানগাড়ির যাত্রী একই পরিবারের আরো ২ জন আহত হয়েছেন।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের সৌদি প্রবাসী হারুন ফরাজীর স্ত্রী জিয়াসমিন আক্তার, তার মেয়ে মাহফুজা এবং জিয়াসমিনের বাবা এসকান ফরাজী ও ছোট বোনসহ ৪ জন একটি ভ্যানগাড়িতে চড়ে বাড়ি থেকে শিবচর বাজারের দিকে আসছিলেন। তাদের ভ্যানগাড়িটি শিবচরের ডঙ্গুরপাড় এলাকায় আসলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে প্রথমে নিচে ফেলে দেয়। পরে ট্রাকটি রাস্তায় পড়ে থাকা জিয়াসমিন ও তার মেয়ে মাহফুজাকে পিষ্ট করে পালিয়ে যায়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক জিয়াসমিন ও মাহফুজাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শিবচর থানার ওসি মিরাজ হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar