1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১, অন্তত ২৫ জন আহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১, অন্তত ২৫ জন আহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৬৫৩ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধ ও অন্তত ১৪ জন আহত হয়েছেন।  
মঙ্গলবার (০১ মার্চ) সকালে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পার চন্দ্রদিঘলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষ চলাকালীন বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটে।

গুরুত্বরআহত অবস্থায় গুলিবিদ্ধ মিঠুন মোল্লাকে (২৫) ঢাকায় পাঠানো হয়েছে। অন্য গুলিবিদ্ধ নাসির মোল্লা (৪০), তুহিন মোল্লা (৩০), হেমায়েত মোল্লা (৫০), সুজন মোল্লা (২৮), মোঃ বুলবুল মোল্লা (২৬), মিরাজ শেখ (৫২), মাসুদ মোল্লা (৩০), রবিউল মোল্লা (৩৫) ও ছাবের মোল্লা (২২) সহ আহত ১৪ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত অনেকে বিভিন্ন ক্লিনিকে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে।

আহতদের সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পার চন্দ্রদিঘলিয়া গ্রামের ওবায়দুর মেম্বারের সঙ্গে একই গ্রামের সাবান মোল্যা ও রাজিবুল মোল্যার দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ওবায়দুর মেম্বারের সমর্থক গুলিবিদ্ধ মাসুদ মোল্যা জানান, সংঘর্ষের সময় সাবান মোল্যার লোকজন বন্দুক দিয়ে ছড়ড়া গুলি করলে আমাদের বেশ কয়েকজন সমর্থক গুলিবিদ্ধ হয়।  

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. বিচিত্রা ও মঞ্জুরুল আলম জানান, ধারণা করা হচ্ছে আহতদের মধ্যে অধিকাংশই বন্দুকের ছড়া গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

twitter sharing button
linkedin sharing button

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar