বেনাপোল(যশোর)প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বেনাপোলে ১৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার রাত ১০ টায় বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শিকড়ী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৩৭) ও পুটখালী গ্রামের মৃত আবু বক্কর এর ছেলে মো. হাফিজুর রহমান (৩৮)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী শিকড়ী গ্রামে অভিযান চালিয়ে ১৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।