1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহে ওয়াজ মাহফিলের মেলার মাঠে ছুরিকাঘাতে নিহত ১, ও আহত ২ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুর সীমান্তে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ঝিনাইদহে ওয়াজ মাহফিলের মেলার মাঠে ছুরিকাঘাতে নিহত ১, ও আহত ২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৩৩১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ঝিনাইদহে ওয়াজ মাহফিলের মেলার মাঠে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১ যুবক নিহত ও ২ জন আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত হুসাইন (২০) ঝিনাইদহ পৌর এলাকার ইসলামপাড়ার মনিরুল ইসলামের ছেলে।

আহতরা হচ্ছেন- একই এলাকার নজরুলের ছেলে ফিরোজ (২০) ও জুলফিককার (১৮)। তারা আপন দুই ভাই।

বুধবার (২ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের মাদ্রাসার ওয়াজ মাহফিলের মেলার মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হুসাইন ও জুলফিককারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তি হওয়ার ২০ মিনিট পরই হুসাইন মারা যায় এবং জুলফিককারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

চুরিকাঘাতে আহত ফিরোজ হোসেন বলেন, আমরা দুই ভাই ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এস এসসি পাশ করেছি। আমাদের বন্ধু হুসাইন। হুসাইন তার বাবার সঙ্গে ব্যবসা করে। আমরা বন্ধুরা মিলে মান্দারবাড়িয়া গ্রামের ওয়াজ মাহফিলের মেলার মাঠে ঘুরছিলাম। সে সময় আমাদের মধ্যে তাদের ধাক্কা লাগার ঘটনা ঘটে। সে সময় তাদের মধ্য থেকে জিহাদী নামে এক ফল বিক্রেতা এলোপাতাড়ি সেভেন গিয়ার (ছুরি) দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করতে থাকে। তার সাথে আরও অনেকে ছিল। তাদের আমরা চিনি না।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার এস আই এমদাদ বলেন, ছুরিকাঘাতের ঘটনায় এক যুবক মারা গেছেন। দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar