1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৭ মাস কারাভোগ শেষে ১৩ ভারতীয় জেলের স্বদেশে ফিরছেন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৭ মাস কারাভোগ শেষে ১৩ ভারতীয় জেলের স্বদেশে ফিরছেন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৩৩ জন খবরটি পড়েছেন

মোংলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এদেশে প্রায় ৭ মাসের কারাভোগ শেষে স্বদেশে রওনা হয়েছেন ১৩ ভারতীয় জেলে। শনিবার সকালে বাগেরহাট জেলহাজত থেকে ছাড়া পেয়ে দুপুরেই তারা তাদের ট্রলার নিয়ে মোংলা থেকে ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনার উদ্দেশ্যে সমুদ্র পথে রওনা হয়ে যান।


মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারকালে গত বছরের ৮ আগস্ট ভারতীয় এফ,বি স্বর্ণতারা নামক ট্রলারসহ ১৩ জেলেকে আটক করে কোস্ট গার্ড। এরপর কোস্ট গার্ড তাদেরকে পুলিশে হস্তান্তর করার পরদিন বাগেরহাট আদালতে পাঠানো হয়।

আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর পর প্রায় ৭ মাসের মত কারাভোগ শেষে শনিবার (৫ মার্চ) ছাড়া পান তারা। ছাড়া পেয়ে মোংলা থানা হেফাজতে থাকা তাদের ট্রলার নিয়ে দুপুরে ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে যান ওই জেলেরা।

স্বদেশে রওনা হওয়া জেলেরা হলেন ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনার সাইফুদ্দীন হাওলাদার, কমলকান্ত, সাবের আলী, অলি মোল্লা , রজ্জব শেখ, ইউনুস শেখ, ঝন্টু দাস, স্বপন দাস, আব্দুল মীর, মিলন ঘরামী, স্বর্ন কুমার ঘরামী, সুবেদ ও মলয়। উল্লেখ্য, আগে ৩ মাস ২০ দিন কারাভোগ করে ছাড়া পাওয়ার পর গত ২৩ ডিসেম্বর মোংলা থেকেই ভারতের আরো ১৩ জেলে স্বদেশে ফিরে যান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar