1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভূরুঙ্গামারীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিলো একটি তাজা প্রাণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভূরুঙ্গামারীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিলো একটি তাজা প্রাণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৮১ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথর বোঝাই ড্রাম ট্রাক কেড়ে নিল এক মোটর সাইকেল আরোহীর প্রাণ। শনিবার সন্ধ‍্যা ৬.৪০ মিনিটের  দিকে ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের সোনাহাট রেল সেতুর পশ্চিম পাড়ে এই দূর্ঘনাটি ঘটে। এতে আপেল হোসেন (৩৫) নামের এক মোটর সাইকেলে আরোহীর মৃত‍্যু হয়। মৃত আপেল হোসেন উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের তেলের পাম্প সংলগ্ন এলাকার আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (০৫ মার্চ) সন্ধ্যা আপেল হোসেন মোটর সাইকেল যোগে সোনাহাট থেকে বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা  ৬.৪৯ মিনিটের  দিকে সোনাহাট রেল সেতুর পশ্চিম পাড়ে পৌছলে পিছন দিক থেকে একটি ড্রাম ট্রাক (রংপুর মেট্রো-ট- ১১০০১৭) পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি মোটর সাইকেলসহ ট্রাকের নীচে চলে যান এবং মারাত্মক ভাবে রক্তাক্ত হয়ে আহত হন।

এসময় স্থানীয়রা আহত  আপেলকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও ড্রাইভার কৌশল অবলম্বন করে  পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।হাসপাতালে নিয়ে আসার পথেই দূর্ঘটনায় আক্রান্ত ব‍্যক্তি মারা যান।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar