1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদারীপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ধর্ষণের বিচার দাবিতে অভিযুক্তের বাড়িতে ৪ দিন ধরে বৃদ্ধার অনশন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭

মাদারীপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৮০ জন খবরটি পড়েছেন

মাদারীপুর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প বুধবার (৯ মার্চ) অভিযান চালিয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর সূত্রে জানা গেছে, র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে বুধবার মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামে অভিযান চালান। এ সময় মস্তফাপুরের মৃত মালেক জমাদ্দারের ছেলে আলমগীর জমাদ্দারকে ৯১ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। এছাড়াও মাদক কেনা বেচার কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং ১টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র‍্যাব আরো জানান, আলমগীর জমাদ্দার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য কেনা বেচার কার্যক্রম চালিয়ে আসছেন। আসামীকে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, আমাদের এই ধরণের কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar