1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সীমান্তে পাচারের সময় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ বড়ি জব্দ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সীমান্তে পাচারের সময় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ বড়ি জব্দ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩১০ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে ভারতে পাচারের সময় বিপুল পরিমানের সরকারি জন্মনিয়ন্ত্রণ বড়ি (সুখি বড়ি) জব্দ করেছে বিজিবি। এসব বড়ির বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানা গেছে। একিসাথে ১শ লিটার ডিজেলও জব্দ করেন তারা। 

বিজিবি সূত্রে জানা যায়,তাদের গোয়েন্দা শাখার সদস্য নায়েক রফিকুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেনের নেত্রিত্বে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের জালিয়ার চর এলাকার ১০৩৩ নম্বর আন্তজার্তিক সীমানা পিলারের ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে এসব জন্মনিয়ন্ত্রণ সুখি-বড়ি ও ডিজেল আটক করা হয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গঙ্গাধর নদে ঝাপ দিয়ে পালিয়ে যায়। আটক সুখি-বড়ির পরিমান ৯৯ হাজার ৯শ পাতা। যার মূল্যমান ৫৯ লাখ ৯৮ হাজার ২০০টাকা। এসব বড়ির পাতা ১০টি বস্তায় প্যাকেট করা ছিলো। 

অপরদিকে আটক ৪টি ড্রামে থাকা ডিজেলের পরিমান ১০০লিটার। যার বাজার মূল্য ৮হাজার টাকা। আটক জন্মনিয়ন্ত্রণ বড়ি ডিজেলের মোট মূল্য ৬০লাখ ৬হাজার ২০০টাকা। আটক সুখি-বড়ি ও ডিজেল পরদিন বুধবার সকালে ভূরুঙ্গামারীর জয়মনিরহাট  শুল্কগুদামে জমা দেয়া হয়। 

কুড়িগ্রামের ২২বিজিবির মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া জম্ননিয়ন্ত্রণ বড়িসহ ডিজেল আটক করা গেলেও চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত সবকিছু জয়মনির হাট শুল্কগুদামে হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারীর জয়মনিরহাট শুল্ক গুদামের সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মেদ বিজিবি কর্তৃক জন্মনিয়ন্ত্রণ সুখি-বড়ি ও ডিজেল হস্তান্তরের বিষিয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar