1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে দলগত বিষয়কে কেন্দ্র করে হামলা; হাতুড়ি পেটায় ৩জন গুরুতর আহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অভয়নগরে দলগত বিষয়কে কেন্দ্র করে হামলা; হাতুড়ি পেটায় ৩জন গুরুতর আহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৯১ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে দলগত বিষয়কে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। হামলা চলাকালে হাতুড়ি পেটায় একই পরিবারের ৩জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাদিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভু্ক্তভোগী রবিউল ইসলাম তরফদার বাদি হয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেণ। অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার কাদিরপাড়া গ্রামের মৃত আকবর আলী তরফদারের পুত্র রবিউল ইসলাম তরফদার বৃহস্পতিবার সন্ধ্যার সময় তার বড় ভাই হুমায়ুন কবিরের দোকানের সামনে দঁাড়িয়ে ছিলেন। এসময় একই গ্রামের মমিন উদ্দিন শেখের ছেলে রফিকুল ইসলাম বাবু তার তিন ভাইকে সাথে নিয়ে অতর্কিত রবিউল ইসলামের ওপর হামলা চালায়। কিলঘুষি মারার এক পর্যায়ে হাতুড়ি পেটা করতে থাকে। এসময় রবিউলকে বঁাচাতে তার ছেলে তরিকুল ইসলাম, চাচা খোকন তরফদার ঘটনাস্থলে আসলে  তাদরকেও বেদম মারপিট ও হাতুড়ি পেটা করা হয়। হামলায় গুরুতর আহত হন, রবিউল ইসলাম তরফদার (৪০), তার ছেলে তরিকুল ইসলাম ও চাচা খোকন তরফদার। গুরুতর আহত অবস্থায় তাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক হওয়ায় ওই রাতেই তাদেরকে যশোর  ২৫০শয্যা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভুক্তভোগী রবিউল ইসলাম বিষয়টি লিখিতভাবে অভয়নগর থানাকে জানায়। খবর পেয়ে থানা পুলিশের এসআই সাহাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ ব্যাপারে রফিকুল ইসলাম বাবু জানান, ওরা আমার অফিসে হামলা চালিয়ে ভাঙ্চুর করেছে। বিষয়টি সম্পর্কে পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, রফিকুল ইসলাম বাবু একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। সে তার বাহিনী নিয়ে নিরীহ মানুষদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার বিকালে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar